× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

মুজিব জন্মশতবার্ষিকী ক্রিকেট ম্যাচে ফাইনালে গেল হুরমত আলীর দল

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২০
ফাইনালে হুরমত আলী

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ১ বল বাকি থাকতেই শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন দল হুরমত আলী ক্রিকেট একাদশ।

রোববার তারা ”মুজিব জন্মশতবার্ষিকী ক্রিকেট টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে ৫ উইকেটে কালীগঞ্জ কাঠালবাগান লায়ন্স ক্রিকেট একাদশকে পরাজিত করে। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে সরকারী ভূষণস্কুল মাঠে অনুষ্টিত খেলাতে প্রথমে ব্যাট করতে নেমে কাঠালবাগান লায়ন্স ক্রিকেট একাদশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে হুরমত আলীা ক্রিকেট একাদশ ১ বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলে জয়ী হয়। বিজয়ী হুরমত আলী ক্রিকেট একাদশের নিশিথ ৫১ রান ও ২ উইকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।

খেলা শেষে পুরস্কার তুলে দেন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, সদস্য আয়ুব হোসেন, দিলিপ ভট্টাচার্য্য, ফরহাদ হোসেন, আনিচুর রহমান ও আশিকুর রহমান সোহাগ সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। খেলাটিতে আম্পায়ারের দায়িত্বে ছিলেন সাইদুর রহমান শাহিন ও সাখাওয়াৎ হোসেন। ধারাভাষ্য বর্ণনা করেন, খোরশেদ আলম ও কামাল হোসেন। স্কোরার ছিলেন কার্ত্তিক ভট্টাচার্য ও শহিদুল ইসলাম।

১৬ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ও ম্যান অব দি ম্যাচ পুরস্কারের স্পন্সর হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম”। আগামী ১৮ মার্চ বুধবার টুনামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহন করবে আজকের বিজয়ী হুরমত আলী ক্রিকেট একাদশ ও ফারিয়া ক্রিকেট একাদশ।


এ ক্যটাগরির আরো খবর..