× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

ফল আমদানিতে বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের

SDutta
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ফল আমদানিতে বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর রুণি মিলনায়তনে এ দাবি করেন সংগঠনের সভাপতি হাজী সিরাজুল ইসলাম।

সিরাজুল ইসলাম বলেন, ‘ফলমূল কোনো বিলাসবহুল পণ্য নয়। প্রতিটি মানুষের অন্যান্য খাবারের সঙ্গে ফলমূল খাওয়াও খুবই জরুরি। কিন্তু হঠাৎ করে ফলমূলকে বিদেশি পণ্য হিসেবে দেখিয়ে অধিক মাত্রায় শুল্ক আদায় করা হচ্ছে। এতে মানুষের পুষ্টির ঘাটতি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রতি কেজি আপেল, মাল্টা ও কমলায় শুল্ক দিতে হচ্ছে ১২০ টাকা। যা দুই বছর আগে ছিল মাত্র ৪০ টাকা। সম্প্রতি এসব ফল আমদানিতে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। এতে প্রতি কনটেইনার ফল আমদানিতে ৩ থেকে ৪ লাখ টাকা বর্ধিত শুল্ক দিতে হচ্ছে।’

ফল আমদানিকারকরা জানান, দেশে প্রায় ৫০০-৬০০ ফল আমদানিকারক রয়েছে। পাইকারি ব্যবসায় আছে ৫০ থেকে ৬০ হাজার। আর খুচরা ব্যবসায়ী রয়েছেন ৫ থেকে ৬ লাখ। এসব ব্যবসায় প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় ৩০ লাখ লোকের জীবিকা নির্বাহ হচ্ছে।

সহ সভাপতি ফারুক সিদ্দিকী বলেন, দেশে ফল উৎপাদন হয় চাহিদার ৩৫-৪০ শতাংশ। বাকি ৬০-৬৫ শতাংশ তাজা ফল বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়।

তিনি ঘোষণা দেন, আগামী সোমবারের মধ্যে বাড়তি সম্পূরক শুল্ক প্রত্যাহার করা না হলে পরদিন (মঙ্গলবার) থেকে দেশের সব স্থল ও নৌবন্দর থেকে আমদানিকৃত তাজা ফল খালাস বন্ধ রাখা হবে।


এ ক্যটাগরির আরো খবর..