কালিগঞ্জে দুই শিশুকে বিষ পান করিয়ে মায়ের আত্নহত্যার চেষ্টা

কালিগঞ্জে দুই শিশুকে বিষ পান করিয়ে মায়ের আত্নহত্যার চেষ্টা

 সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শেখ মাহমুদ হাসানের স্ত্রী রত্না খাতুন (৩০) তাঁর দুই শিশু পুত্রকে বিষ পান করিয়ে নিজে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুই শিশুপুত্র মাহি (৫) ও আরিয়ান ( ৯মাস)  মর্মান্তিক মৃত্যু হয়েছে। মা রত্না খাতুন এখনো বেঁচে আছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ  হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।