আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আলহাজ¦ ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপির সাথে শুভেচ্ছা বিনিময় করেন জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত ফরিদপুরের সামাজিক সংগঠন তরুছায়া।
রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুরের বদরপুর এলজিআরডি মন্ত্রীর বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড ২০১৮-এ ভূষিত হওয়ায় তরুছায়া’ সংগঠনকে অভিনন্দন জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আলহাজ¦ ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি। এসময় তরুছায়ার উপদেষ্টা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খালিদ মাহমুদ সজিব সহ সংগঠনের সদস্যরা সমবায় মন্ত্রীর হাতে ফুল ও সংগঠনের বিভিন্ন প্রকাশনী তুলে দেন। এসময় সমবায় মন্ত্রী তরুছায়া সংগঠনকে সহযোগিতা করার আশ^াস দেন এবং সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন। এছাড়াও সংগঠনকে আরো নিষ্ঠার সাথে কাজ করার ব্যাপারে উৎসাহিত করেন। এসময় উপস্থিত ছিলেন, কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন ও সংগঠনের সদস্যবৃন্দ।
তরুছায়া সংগঠনের সহ-সাংগঠণিক সম্পাদক মো. ইনামুল হাসান মাসুম বলেন, অপেক্ষার পালাশেষে তৃতীয় আসরে জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ফরিদপুরের তরুছায়া সংগঠন। সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং ইয়াং বাংলার আয়োজনে ২৮ অক্টোবর বিকালে সাভার শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ফরিদপুর তরুছায়া সংগঠনের সভাপতি খালিদ মাহমুদ সজিবের হাতে জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড ২০১৮ তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
