বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও জাতীয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা

মধুখালী প্রতিনিধিঃ বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও জাতীয় একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে গত শনিবার বিকালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী বি,এন,পি,আঞ্চলিক অফিস কার্যালয়ে মৃধা মোঃ বদিউজ্জামান(বাবলু) এর সভাপতিত্বে ও মৃধা মোঃ নাজিরুল ইসলাম এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য দেন,ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃআঃ আলীম মানিক,মধুখালী উপজেলা যুবদলের আহবায়ক, মোঃ মেহেদী হাসান (মন্নু),সিনিয়র যুগ্ম -আহবায়ক ,মোঃ তারিকুলইসলাম (এনামূল),যুগ্ম -আহবায়ক, সাবেক ভি,পি, মোঃ ইকবাল হোসেন, মধুখালী উপজেলা বি,এন,পি, যুব –বিষয়ক সম্পাদক কাজী মামুন হোসেন,মধুখালী উপজেলা ছাত্রদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী মোঃ জহিরুল ইসলাম (লিটন),মধুখালী সরকারী আইন উদ্দীন কলেজের সাবেকভি,পি, মোঃ শাহিন মিয়া সহ আড়পাড়া ইউনিয়ন যুবদলের সম্ভাব্য আহবায়ক, ও যুগ্ম -আহবায়ক ,পদপ্রার্থীরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ফরিদুল ইসলাম ফরহাদ সহ মধুখালী উপজেলা যুবদল, বি,এন,পি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

সবশেষে বেগম খালেদা জিয়ার কারা মুক্তির সংগ্রাম এর কথা বলে ও আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচনে দল অংশ গ্রহন করবে কিনা উর্ধ্বতন নেতাকর্মীদের পরিকল্পনা ও পরামর্শ পাওয়ার অপেক্ষায় আছেন এই কথা বলে আলোচনা সভা শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।