× Banner
সর্বশেষ
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা – ডা. জোবাইদা রহমান আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর সদরের আলফাডাঙ্গা থানা গেটের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, জমিজমা নিয়ে থানায় একটি সালিশ বৈঠকে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্লা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদ একে অপরের সাথে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান,“কে কার সঙ্গে মারামারি করেছে আমার জানা নেই । এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগও জমা পড়েনি।”


এ ক্যটাগরির আরো খবর..