ফরিদপুরে লকডাউনকে কেন্দ্র করে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত কিছু নেতাকর্মী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী পাম্পের পাশে ও পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই কয়েকজন নেতাকর্মী মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই আরও অনেকে যোগ দিলে পুরো মহাসড়ক যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, অবরোধের সময় ঢাকামুখী কয়েকটি খালি অ্যাম্বুলেন্স ফেরত পাঠানো হলেও রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলোকে যেতে দেওয়া হয়। ফলে জরুরি রোগী পরিবহনে তুলনামূলক কম বাধা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, “লকডাউন ইস্যুতে মহাসড়কের দুটি স্থানে অবরোধের ঘটনা ঘটেছে। সকাল ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।”
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ ক্যটাগরির আরো খবর..