× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে ভুলে পাইলস রোগীর পিত্তথলির অপারেশন, সৌদি-বাংলা প্রাইভেট হাসপাতালে বন্ধ ঘোষণা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার শাহ সুফি সড়কের সৌদি-বাংলা প্রাইভেট হাসপাতালে চাঞ্চল্যকর এক চিকিৎসা অবহেলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, আজ (৯ সেপ্টেম্বর) তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
জানা যায়,সোমবার (৮ সেপ্টেম্বর) ওই হাসপাতালে পাইলসের রোগীকে ভুলবশত পিত্তথলির অস্ত্রোপচার করা হয়। এতে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি জানাজানি হয়।
ভুক্তভোগী হ্যাপি বেগম (৩৫) সদরপুর উপজেলার আসলাম হোসেনের স্ত্রী। তিনি পাইলস সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসক ডা. ফজলুল হক শোভনের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। কিন্তু সন্ধ্যা ৭টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলে ডা. নজরুল ইসলাম তার পিত্তথলির অস্ত্রোপচার করেন।
এ ঘটনার খবর পেয়ে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, এমওসিএস ডা. আল-আমিন সারোয়ার ও চিকিৎসা প্রযুক্তিবিদ আশিকুজ্জামান সুজন ঘটনাস্থলে ছুটে যান। সত্যতা যাচাইয়ের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেন তারা।
সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, “ডাক্তার রোগীর কাগজপত্র সঠিকভাবে পরীক্ষা করেননি। এর ফলেই পাইলস রোগীর পিত্তথলির অপারেশন হয়েছে। এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজ থেকেই হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে।
পরে ভুক্তভোগী হ্যাপি বেগমকে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সিভিল সার্জন নিজে উপস্থিত থেকে চিকিৎসার ব্যবস্থা করেন। পাশাপাশি হাসপাতালের অন্যান্য রোগীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সরকারি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ সময় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), ফরিদপুর জেলার সাধারণ সম্পাদকসহ চিকিৎসক সংগঠনের নেতৃবৃন্দ এবং বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..