× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে কানাইপুর নতুন ব্রিজের ওপর দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
স্থানীয়রা জানান, যশোর থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস এবং ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্স বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন নারী এবং হাসপাতালে নেওয়ার পর দুজন পুরুষ মারা যান।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, “দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী ও হাসপাতালে নেওয়ার পর দুইজন পুরুষ নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।”
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আমরা দ্রুত তাদের হাসপাতালে পাঠাই।”


এ ক্যটাগরির আরো খবর..