× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় টাকার লোভে বৃদ্ধা খালা জামেলা বেগমকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত ঘাতকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার রামনগর ইউনিয়নের সখিনার মোড় এলাকায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনজুড়ে ছিল প্রতিবাদ, ক্ষোভ এবং দ্রুত বিচার দাবির জোরালো আহ্বান।

বক্তারা বলেন, জামেলা বেগম ছিলেন অত্যন্ত নিরীহ ও সহজ-সরল একজন মানুষ। শুধুমাত্র টাকার লোভে তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

তারা আরও বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সমাজে ভীতি ও অস্থিরতা সৃষ্টি করে। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এমন অপরাধ বাড়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। প্ল্যাকার্ডে ‘খুনির ফাঁসি চাই’, ‘জামেলা বেগম হত্যার বিচার চাই’সহ নানা স্লোগান লেখা ছিল।

উল্লেখ্য, গত ২৮ মার্চ নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে জামেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার মরদেহ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাগিনা আলমগীর হোসেনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত বিচার সম্পন্ন করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..