× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

ফরিদপুরে অবৈধভাবে পুকুর ভরাটের দায়ে জরিমানা 

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Illegally-filling-the-pond.jpeg

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর পৌরসভার রঘুনন্দনপুর এলাকায় বুধবার (১৭ ফেব্রুয়ারি) একটি  পুকুর অবৈধভাবে ভরাটের সময় মোবাইল কোর্ট পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় ওই পুকুর ভরাটের কাজে ব্যবহৃত একটি পেলুডার জব্দ করা হয়।
ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম রেজা মোবাইল কোর্ট পরিচালনা করে  লিয়াকত আলী পাট্টাদার নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেন।
ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ জানান, খবর পেয়ে পৌরসভার রঘুনন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে লিয়াকত আলী পাট্টাদার নামে এক ব্যক্তিকে  এক লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, অবৈধভাবে পুকুরটি ভরাট করছিলেন ঐ ব্যাক্তি।  মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন পরিদর্শক মনিরুজ্জামান শেখ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..