ফরিদপুর-২, আসনে জাকের পার্টির সম্ভাব্য প্রার্থী যাদু মিয়া

আবু নাসের হুসাইন, সালথা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা) আসনে আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি জাকের পার্টির সম্ভাব্য প্রার্থী হিসাবে জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়া নাম শুণা যাচ্ছে। জাকের পার্টি সব সময় মানব কল্যানে কাজ করে আসছেন। এদলে নাই মারামারী-হানাহানী, খুন-জখম ও হামলা-মামলা। এই ক্লান্তি লগ্নে জাকের পার্টি মনোনয়ন দিতে পারে।

জানা যায়, ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়া দীর্ঘদিন ধরে ন্যায়ের পথে কাজ করে আসছেন। অল্প সময়ের মধ্যে চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়েছে। তিনি আদব, বুদ্ধি, মহব্বত ও সাহসের সাথে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফরিদপুর-২ আসনের জনগনের মধ্যে নেই কোন শান্তি। প্রায় স্থানে সংঘর্ষ, খুন ও জখমের মতো ঘটনা ঘটে থাকে। এমতবস্থায় সাধারণ মানুষের শান্তি ফিরিয়ে দিতে এই আসনে জাকের পার্টি প্রার্থী হিসাবে মশিউর রহমান যাদু মিয়া মনোনয়ন পেতে পারেন।

উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু বলেন, এলাকার যে অবস্থা, যদি নির্বাচন করার মতো পরিস্থিতি আসে তাহলে জাকের পার্টির পক্ষ থেকে জেলার সভাপতি মশিউর রহমান যাদু মিয়া দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে পারেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।