ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্তদের সমিতি গঠন

ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্তদের সমিতি গঠন

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল। ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় মধুখালী প্রেসক্লাব চত্বরে ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তা সমিতির আহ্বায়ক আলী আকবর শেখের সভাপতিতেত্ব বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সাবেক শ্রমিক নেতা ও ফরিদপুর চিনি কল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল হক, আবুল বাশার বাদশা, মোঃ সিদ্দিকী আলী খান, মোঃ রেজাউল হক, মোঃ ফিরোজ মিয়া, মোঃ রফিকউদ্দিন শেখ প্রমুখ।

আলোচনা পরবর্তীতে সর্বসম্মতি ক্রমে আলী আকবর শেখ সভাপতি ও আবুল বাশার বাদশাকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি দুই বৎসর দায়ীত্ব পালন করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।