× Banner
সর্বশেষ
শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা

প্রেমিকের আত্মহত্যার ৩ দিন পর প্রেমিকার আত্মহুতি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
প্রেমিকার আত্মহুতি

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ‘গুড বাই’ বলে প্রেমিকার কাছ থেকে বিদায় নিয়ে গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে প্রেমিক সুমন হালদার। সেই কষ্ট সইতে না পেয়ে ৩ দিনের মাথায় প্রেমিকা মিনা আক্তারও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি গ্রামের।

স্থানীয় সংবাদ কর্মী সালাম হোসেন জানান, সদর উপজেলার কাতলামারী গ্রামে কসমেটিক্স এর দোকান ছিল ওই গ্রামের কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাসের। দোকানে আসা যাওয়ার কারণে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই গ্রামের মকবুল হোসেনের মেয়ে মিনা আক্তারের। গত মে মাস থেকে তাদের এই সম্পর্ক শুরু হয়। দিন যাওয়ার সাথে সাথে গভীর হয় সম্পর্ক। মিনার পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে চাপ দিতে শুরু করে।

গত ৩০ নভেম্বর রাতে দোকান বন্ধ করে মিনা আক্তারের সাথে দেখা করতে যায় সুমন। কথা বলার এক পর্যায়ে উভয়ের মাঝে মান-অভিমান হয়। গুড বাই বলে মিনার ওড়না নিয়ে চলে যায় সুমন। সেখান থেকে বাড়ির পাশের একটি গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে সুমন।

মিনা টের পেয়ে পরিবারের লোকজন নিয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুমন মারা যাওয়ার পর বিষয়টি মেনে নিতে পারেনি মিনা। বিমর্ষ হয়ে পড়ে সে। অবশেষে বুধবার ভোররাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে সেও আত্মহত্যা করে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমনের লাশের ময়না তদন্ত করা হয়েছে। মিনার লাশ ময়না তদন্ত করা হবে। পুলিশের পক্ষ থেকে মিনার পরিবারকে বলা হয়েছিল তাকে দেখাশোনা করার জন্য।


এ ক্যটাগরির আরো খবর..