× Banner
সর্বশেষ
আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু – স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহতদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নরেন্দ্র মোদির কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা তরুণী আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান সার্জিও গরের দুই বছরের প্রেমের পর বিয়েতে টালবাহানা, প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান আজ শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ: কমছে একচেটিয়া মাতৃদুগ্ধ পান, উদ্বেগে বিশেষজ্ঞরা আজ বিশ্ব স্কাউট স্কার্ফ ডে: স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও সেবার প্রতীক উদযাপন আজ শনিবার (১ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

স্টাফ রিপোর্টার

প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় বিয়েবাড়িতে বোমা মারল প্রেমিক

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মে, ২০২২
প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় বিয়েবাড়িতে বোমা মারল প্রেমিক

যশোরের শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকায় প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় বিয়েবাড়িতে বোমা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দুই তরুণকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মে) রাতে যশোর কোতোয়ালি থানার এসআই আ ফ ম মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩০ মে) রাত ১২টার দিকে ওই এলাকায় মেয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে তাদের কাছ থেকে দুটি তাজা বোমা ও একটি চাকু এবং বিস্ফোরিত বোমার অংশ উদ্ধার করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন, যশোর শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকার ওহাব আলীর ছেলে আমানউল্লাহ (১৯) ও মাসুম হোসেনের ছেলে অয়ন (১৯)।

জানা গেছে, সোমবার (৩০ মে) রাতে যশোরের শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকায় মেয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। এ সময় রাত ১২টার দিকে বিয়েবাড়িতে গিয়ে শুভ, আমানউল্লাহ, অয়নসহ ৭ থেকে ৮ জন বোমা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে পুলিশ এ ঘটনার খবর পেয়ে বিস্ফোরিত বোমার অংশ, কয়েকটি জালের কাঠি উদ্ধার করে। একই সঙ্গে দুজনকে আটক করে নিয়ে যায়।

ভুক্তভোগী শুকুর আলী জানান, তার মেয়েকে প্রেমের প্রস্তাবের পাশাপাশি উত্ত্যক্ত করত একই এলাকার জাকিরের ছেলে শুভ (১৯)। মেয়ে তার প্রস্তাবে রাজি ছিল না। সম্প্রতি মেয়েকে নড়াইলে বিয়ে দেন।

যশোর কোতোয়ালি থানার এসআই আ ফ ম মনিরুজ্জামান বলেন, গতকাল সোমবার বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত অভিযোগে অয়ন ও আমানউল্লাহকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..