× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় ঈদ-উল ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ের বোদায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বোদা ফুটবল একাডেমির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) বিকেলে বোদা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে প্রীতি ম্যাচটির উদ্বোধন করেন বোদা পৌরসভার মেয়র মো. আজাহার আলী।
বোদা ফুটবল একাডেমির সভাপতি মোবারক ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বোদা ফুটবল একাডেমির প্রধান উপদেষ্টা অধ্যাপক ফারুক আলম টবি। এসময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড ওয়াহিদুজ্জামান সুজা, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, সাকোয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এন এ রবিউল হাসান লিটন, বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মো. জামিউল হক, বোদা ফুটবল একাডেমির সহসভাপতি নবাব সলিমুল্লাহ মুকুল, বোদা ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ, সাকোয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বোদা ফুটবল একাডেমির কোচ ডি এম জফির হোসেন, প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও ক্রীড়া অনুরাগী শামসুজ্জামান কামাল, সাবেক পৌর কাউন্সিলর রশিদুল ইসলাম, বোদা ফুটবল একাডেমির সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম মামুন প্রমুখ।
বোদা ফুটবল একাডেমি, পঞ্চগড় বনাম  উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জ, দিনাজপুর এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার ম্যাচটিতে দু’দলই গোল করতে ব্যার্থ হয়। গোল শূন্য ম্যাচটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন। ঈদের আনন্দের সাথে ক্রীড়া প্রেমিকদের প্রীতি ফুটবল ম্যাচটি বার্তি আনন্দ যোগ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..