× Banner
সর্বশেষ
ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ হজ ফ্লাইটের উদ্বোধন আজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিডিপি বনাম মাথাপিছু আয়: ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে বিতর্ক স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিআইডি

বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
লাঙ্গলবন্দ স্নানোৎসব

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দের মহাষ্টমী পুণ্যস্নান। পুণ্যস্নান কেবল একটি ধর্মীয় আচার নয়এটি আমাদের জাতির বহুত্ববাদী সংস্কৃতিসহাবস্থান এবং সামগ্রিক মানবিক চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ। এখানে মানুষের আধ্যাত্মিক সাধনা এবং ঐতিহ্যের যে সম্মিলন ঘটেতা আমাদের জাতীয় জীবনে গভীর তাৎপর্য বহন করে। বলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রাই চৌধুরী।

আজ নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ‘মহাষ্টমী পুণ্যস্নান ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত ধর্মীয় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেনবর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যখন বিশ্বজুড়ে বিভাজন ও সংঘাত বাড়ছেতখন বাংলাদেশ একটি সহনশীলঅন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বে ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করতে পারে। তিনি বলেনলাঙ্গলবন্দের এই বিশাল সমাবেশ সেই সম্ভাবনারই এক উজ্জ্বল প্রতিচ্ছবি। আমাদের সংস্কৃতিসহনশীলতা এবং মানবিক মূল্যবোধ এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়েই আমরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে চাই। বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা বৈশ্বিক ‘সফট পাওয়ার’ হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর।

মন্ত্রী আরো বলেনরাষ্ট্রের প্রকৃত শক্তি কেবল অর্থনৈতিক অগ্রগতিতে নয় বরং নাগরিকদের পারস্পরিক শ্রদ্ধা ও সাংস্কৃতিক সংহতির মধ্যে নিহিত। একটি টেকসই ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য এমন একটি সমাজ প্রয়োজনযেখানে মানুষ হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু এবং রাষ্ট্র হবে নাগরিকদের প্রতি দায়বদ্ধ। মন্ত্রী উপস্থিত সকলকে এই আধ্যাত্মিক সমাবেশ থেকে আত্মশুদ্ধি ও জাতীয় ঐক্যের নতুন অঙ্গীকার গ্রহণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানজেলা প্রশাসকপুলিশ সুপারজেলা পরিষদের প্রশাসকসহ ধর্মপ্রাণ ভক্তকুল ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..