× Banner
সর্বশেষ
১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

”প্রিয় বাংলাদেশ”

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

প্রিয় বাংলাদেশ
সুদীপ চন্দ্র হালদার

এক অবারিত সবুজের দিগন্ত ছুঁয়ে,
অসীম নীলাকাশ যে দেশে রয়েছে নুয়ে,
এ সেই দেশ, আমার প্রিয় বাংলাদেশ।

তরুনী বধূর সিঁথির সিদুর মুছে দিয়ে,
পিতার জায়নামাজের কাপড় রক্তে ভিজিয়ে অর্জিত যে দেশ,
এ সেই দেশ, আমার প্রিয় বাংলাদেশ।

বাতাসে দোলায়িত শাড়ীর আঁচলের ন্যায়,
যে দেশে বয়ে চলেছে আঁকাবাঁকা হাজারো নদী
এ সেই দেশ, আমার প্রিয় বাংলাদেশ।

কৃষক কৃষাণীর ঘাম ঝরা স্বপ্ন বুনন,
শাপলা শালুকের অনাবিল বিচরণ যে মাঠে ঘাটে বিলে,
এ সেই দেশ, আমার প্রিয় বাংলাদেশ।

ঝিঙা ফুল ফুটতে দেখে যে দেশে,
বধূ জ্বালায় সন্ধ্যার দীপালি,
এ সেই দেশ, আমার প্রিয় বাংলাদেশ।

নকশী কাঁথার কল্পবিলাসী প্রেমময়ী বুননে,
প্রিয়া যেথায় ব্যক্ত করে হৃয়য়ের কথন,
এ সেই দেশ, আমার প্রিয় বাংলাদেশ।

প্রকৃতির বদান্য হাতের অকৃপণ দানে,
অপরূপ সৌন্দর্যের লীলাভূমি যে দেশ,
এ সেই দেশ, আমার প্রিয় বাংলাদেশ।

যুগে যুগে লোলুপ দানবের রক্তচক্ষু যখন দেশ মাতৃকাতে,
দূর্জয় আত্মমর্যাদায় বলীয়ান আত্মোৎসর্গী যে দেশে,
এ সেই দেশ, আমার প্রিয় বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..