মেহের আমজাদ,মেহেরপুর (০৮-০৩-১৮): বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার আয়োজনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখা ওই মতবিনিময় সভার আয়োজন করে।
জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মত কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীরাও বিনামূল্যে বই পাচ্ছে। সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী,মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন, জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা সামসুজ্জামান শামীম। মতবিনিময় সভায় মেহেরপুর জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আফতাব আলী খান তার বক্তব্যে কিন্ডার গার্টেন স্কুল গুলোর বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য দেন । জেলার বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকগন মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।