প্রাণ বাঁচাতে থানায় জিডি করেও শেষ রক্ষা হলো না পীর আলীর

প্রাণ বাঁচাতে থানায় জিডি করেও শেষ রক্ষা হলো না পীর আলীর
ঝিনাইদহ প্রতিনিধিঃ  প্রাণনাশের ভয়ে থানায় সাধারণ ডায়েরী করেছিল পীর আলী। সাধারণ ডায়েরীর ২০ দিনের মাথায় লাশ পাওয়া গেল গ্রামের একটি খালে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কাষ্টভাঙ্গা ইউনিয়নের নলভাঙ্গা গ্রামের ছামছুলের ছেলে পীর আলী (৩৩)। আজ সকাল সাড়ে ৭ টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা পুলিশ। সে কালীগঞ্জের কাস্ট ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিল।
জানা যায়, গতকাল রাত ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়  পীর আলী পেয়ারা বাগান পাহারা দেবার জন্য এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি। সকালে পথচারীরা বাড়ির পাশ্ববর্তি নলভাঙ্গা খালের ধারে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা। স্থানীয় সুত্রে জানা যায়, ২০১৬ সালের নলভাঙ্গা গ্রামে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় শাহিনুর রহমানের পা কেটে ফেলে স্থানীয় সন্ত্রাসীরা। এরপর বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশের পর আদালত থেকে স্ব-প্রনোদিত হয়ে মামলা করা হয়।
সেই মামলায় ঢাকা হাইকোর্ট থেকে ৭২ ঘন্টার মধ্যে আসামীদের আত্বসমর্পনের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে তারা আত্বসমর্পন করে।
সেই সময় থেকে পরবর্তী ৬ মাস শাহিনুরের বাড়িতে পুলিশী নিরাপত্তা ব্যবস্থা রাখা ছিল। এই মামলার ১নং সাক্ষী ছিল নিহত পীর আলী। আসামীরা জেল থেকে বেরিয়ে এসে পীর আালীকে নানা ভাবে হুমকি ধামকি দিতে থাকে। এর কারনে বেশ কয়েক সপ্তাহ আগে পীর আলী নিজের জীবনের নিরাপত্তা চেয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেছিলেন। ধারনা করা হচ্ছে এই ঘটনার জেরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।
কালীগঞ্জ বারো বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মকলেচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহটি একটি গাছের নিচে পড়ে ছিল। তার গলায় রশি পেচানো এবং একটি ডালের সাথেও রশি জড়ানো ছিল। তবে গায়ে তেমন কোন আঘাতের চিহ্ন নেই। তাই এটি হত্যা নাকি আত্ব হত্যা তা নিশ্চিত হওয়ার জন্য ময়না তদন্তের জন্য মৃতদেহটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।