× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

সর্ষের মধ্যেই ভুত, পাঁচ বছরের তুহিনের খুনি স্বয়ং তার বাবা ও চাচা

admin
হালনাগাদ: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

সুনামগঞ্জের দিরাই উপজেলায় গাছে ঝোলানো অবস্থায় এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া গিয়েছিল সোমবার। রবিবার রাতে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছিল। কে বা কারা খুন করেছিল তার বিন্দু মাত্র নাম নিশানা পাওয়া যায়নি তখন। পুলিশি তদন্তে বেরিয়ে এল হাড় হিম করা তথ্য।

সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ বছরের শিশু তুহিন হাসানকে মধ্যরাতে বাবা আব্দুল বাছির কোলে করে ঘরের বাইরে নিয়ে যান। পরে চাচা নাছির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার তুহিনকে খুন করেন। পরে তুহিনের কান ও লিঙ্গ কেটে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। জানিয়েছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন এ নির্মম খুনের ঘটনায় তুহিনের বাবার সহযোগিতায় হয়েছে। তার সামনেই শিশু তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতে শিশুটিকে নৃশংসভাবে হত্যার পর তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে দেয় তারা।

বিস্তারিত জানতেঃ নৃশংস-বর্বরতার হাত থেকে রক্ষা পেল না ৫ বছরের তুহিন

রোববার রাতে সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ বছরের শিশু তুহিনকে হত্যা করে গাছের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখে । এসময় তুহিনের পুরো শরীর রক্তাক্ত, দুই কান ও লিঙ্গ কর্তন অবস্থায় পেটে দুটি ধারালো ছুরি বিদ্ধ ছিল।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে তুহিনের মা বাদী হয়ে ১০ জনকে আসামি করে দিরাই থানায় হত্যা মামলা করেন। তবে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের নাম এখনও জানা যায়নি।

মিজানুর রহমান বলেন, শিশু তুহিন হত্যাকাণ্ডের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বাবা ও চাচা। হত্যার ঘটনায় সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তুহিনের চাচা নাছির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার।


এ ক্যটাগরির আরো খবর..