× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ ফাল্গুন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার -ধর্ম মন্ত্রী ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার  করতে হবে – বস্ত্র ও পাট মন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ-নৌপরিবহন মন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন চমকপ্রদ সব সিদ্ধান্তে নতুন শুরুর ইঙ্গিত প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না – সমাজকল্যাণ মন্ত্রী সফল রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রশ্নপত্রে পর্নোতারকার নাম ছাপার বিষয়ে শিক্ষামন্ত্রীতদন্ত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্রে দুটি প্রশ্নের সম্ভাব্য উত্তরে দুই পর্নোতারকার নাম ছাপার বিষয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, বিষয়টি অনাকাক্সিক্ষত। সরকার বিষয়টি খতিয়ে দেখবে এবং দায়ী ব্যক্তির বিষয়ে ব্যবস্থা নেবে।

মন্ত্রী আজ সকালে রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজে ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, এনটিআরসিএ এর চেয়ারম্যান এস এম আশফাক হুসেন প্রমুখ।

এবারের এ নিবন্ধন পরীক্ষায় সারা দেশের ২০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন। এর মধ্যে কলেজ পর্যায়ে ৩ লাখ ২১ হাজার ১৮৬ জন এবং নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ লাখ ৮২ হাজার ২২৫ জন। স্কুল পর্যায়ে (এবতেদায়ি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে) ৫৬ হাজার ৬২২ জন। ১৪তম নিবন্ধন পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লাখ ২৩ হাজার ৫৫৪ জন।


এ ক্যটাগরির আরো খবর..