× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

প্রযুক্তির অভাবনীয় সফলতার ফলে দেশেশোরুম ভিত্তিক ব্যবসা ক্রমান্বয়ে বিলীন হয়ে যাবে -মোস্তাফা জব্বার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, দেশে তথ্য প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে শোরুম ভিত্তিক প্রচলিত ব্যবসা ক্রমান্বয়ে বিলীন হয়ে যাবে। সেদিন বেশী দূরে নয় যে দিন ব্যবসা বলতেই বুঝতে হবে ডিজিটাল কমার্স। এটাই ডিজিটাল বাংলাদেশের সুফল মন্ত্রী বলেন।

মন্ত্রী আজ ঢাকায় তেজগাঁওয়ে দারাজের সটিং সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, দেশের মানুষ যথাযথ শিক্ষা পেলে অসম্ভব সাধন করতে পারে। প্রযুক্তির লেটেস্ট ভার্সন বিগডাটা, রোবটিক, আইওটি কিংবা ব্লকচেইন আজকের দুনিয়ায় সবই দরকার। তবে মানুষের প্রয়োজনে প্রযুক্তিকে যেভাবে ব্যবহার করা দরকার সেভাবেই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের মানুষের জীবনমানের যুগান্তকারি পরিবর্তনের সুচিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে প্রতিদিন এক হাজার ২৪ কোটি টাকা মোবাইল ফোনে লেদদেন হচ্ছে। একটুকরো কাগজেরও প্রয়োজন হয় না। প্রচলিত জীবন থেকে দেশের মানুষ নতুন জীবনে অব্যস্থ হয়ে ্উঠছে, যা ছিল কল্পনারও বাইরে।

অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র, দারাজের দুই চীফ এক্সিকিউটিভ অফিসার রিয়ারকে মিক্কেলসেন ও জোনাথন ডোয়ার এবং দারাজ বাংলাদেশের এমডি মোস্তাহিদল হক বক্তৃতা করেন।
এর আগে মন্ত্রী ঢাকার কাওরান বাজারে আইসিটি পার্কে সিসটেক স্মার্ট অফিস উদ্বোধন করেন।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাবেক সভাপতি আব্দুল্লা এইচ কাফি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..