× Banner
সর্বশেষ
আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আঞ্চলিক প্রতিনিধি

প্রবাসীর স্ত্রীসহ ছাত্র শিবিরের উপজেলা সেক্রেটারী আটক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
উপজেলা সেক্রেটারী আটক

রাতের আধাঁরে প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। খবরপেয়ে পুলিশ প্রবাসীর স্ত্রী সহ শিবির নেতাকে উদ্ধার করেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে। আটককৃত মাইনুল উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে। সে বদরপুর গ্রামের মুসল্লী বাড়ি মসজিদের ইমাম ও ইসলামী ছাত্র শিবিরের গৌরনদী শাখার সেক্রেটারী।

স্থানীয়রা জানান, বদরপুর গ্রামের মুসল্লী বাড়ি মসজিদের ইমাম ও গৌরনদী উপজেলা শিবির সেক্রেটারী মাইনুল ইসলামের সঙ্গে মসজিদ সংলগ্ন পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাধে প্রায়ই সে (মাইনুল) ওই নারীর ঘরে অবাধে যাতায়ত করতো। বৃহস্পতিবার ভোর রাতে ওই নারীর ঘরে ঢুকে অনৈতিক কাজে লিপ্ত হয় মাইনুল। এসময় প্রবাসী স্ত্রীসহ মাইনুলকে হাতেনাতে আটক করা হয়।

গৌরনদী মডেল থানার এসআই জুয়েল জানান, ভোররাতে ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে নারীসহ মাইনুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শুক্রবার আটককৃতদের অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত থাকার দায়ে আদালতে পাঠানো হয়েছে।

এবিষয়ে জামায়াত ইসলামী গৌরনদী উপজেলা শাখার আমির মাওলানা আল আমিন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে শিবির থেকে অনেক আগেই বাদ দেওয়া হয়েছে। তার সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের কোন সংশ্লিষ্টতা নেই।


এ ক্যটাগরির আরো খবর..