× Banner
সর্বশেষ
মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা, ২ জন আটক

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৪ মে, ২০২৪
প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই খালকুলা গ্রামে ফাতেমা খাতুন (৪৫) নামের এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা করা হয়েছে। গলাকাটা হয়েছে তার ছেলের বউ বিথী খাতুন (১৮)’কে।

শুক্রবার সকালে ওই গ্রামের মাঠপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফাতেমা খাতুন ওই গ্রামের দুবাই প্রবাসী অবেদ আলীর স্ত্রী ও আহত বিথী খাতুন তার মালয়েশিয়া প্রবাসী মেহেদি হাসানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকালে গলাকাটা অবস্থায় বিথী খাতুন প্রতিবেশীর বাড়িতে উপস্থিত হয়। মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। পরে স্থানীয় বেতাই চন্ডিপুর পুলিশ ক্যাম্পে খবর দিলে তারা এসে ঘরে ফাতেমার গলাকাটা লাশ দেখতে পায়।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, হত্যাকারীরা ওই দুইজনকে মৃত ভেবে বাড়িতে থাকা টাকা নিয়ে চলে যায়। কিন্তু বিথী বেঁচে ছিলো। সে একটি চিরকুট লিখে রেখে যায়। তার সুত্র ধরে আমরা বেতাই দুর্গাপুর গ্রামের মৃত বাদল মন্ডলের ছেলে সাগর মন্ডল ও পশ্চিম ঝিনাইদহ গ্রামের ফেলু সরকারের ছেলে সাগর ওরফে কুটিকে আটক করেছি। হত্যাকারীরা পেশায় রাজমিস্ত্রী। গত কয়েকদিন ধরে ওই বাড়িতে তারা কাজ করছিলো। সম্প্রতি ব্যাংক থেকে টাকা তুলে এনেছিলো এই খবর শোনার পর হত্যার পরিকল্পনা করে হত্যাকারীরা। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: তাপস বলেন, আহত বিথীর শারিরীক অবস্থা খুবই আশংকা জনক। আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠিয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..