× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

প্রবাসী শ্রমিকদের কল্যাণে কাজ করার প্রত্যয়

admin
হালনাগাদ: শুক্রবার, ২৪ জুন, ২০১৬

সওকত হোসেন জনী, মালয়েশিয়া প্রতিনিধিঃ মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন কমিউনিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

গতকাল বৃহস্পতিবার কুয়ালালামপুরের বুকিতবিনতাং রসনা বিলাস রেষ্টুরেন্টে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রবাসী সাংবাদিক নেতারা এ অঙ্গীকার ব্যক্ত করেন।

কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এস এম রহমান পারভেজের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আহমাদুল কবিরের পরিচালনায় ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক প্রবাসী কন্ঠের সম্পাদক গৌতম রায়। আলোচনা সভায় সাংবাদিক নেতারা বলেন,মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত শ্রমিকদের অনেকেই গ্রেফতার হয়ে বছরের পর বছর জেল খাটছেন। যারা সাজা ভোগ করেও টিকেটের অর্থের অভাবে দেশে যেতে পারছেন না বন্দিদের খোজ নিয়ে বাংলাদেশ দূতাবাস এবং সাধারণ প্রবাসী ও বিত্তবান প্রবাসীদের সহযোগিতায়। তাদের দ্রুত দেশে পাঠানোর আহবান জানিয়েছেন প্রবাসী সাংবাদিক নেতারা।

ইফতার ও আলোচনা সভায় উপস্তিত ছিলেন,কমিউনিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক বশির আহমেদ ফারুক, সহসভাপতি আমিনুল ইসলাম রতন, মোস্তফা ইমরান রাজু, রফিকুল ইসলাম রফিক, যুগ্ন সাধারন সম্পাদক কায়সার হামিদ হান্নান, জহিরুল ইসলাম হিরন, অর্থ সম্পাদক রফিক আহমদ খান, দফতর সম্পাদক শামসুজ্জামান নাইম, প্রচার সম্পাদক খন্দকার মোস্তাক আহমেদ রয়েল ,সহ দফতর সম্পাদক কাজী আশরাফুল ইসলাম, আরবিনা ইমরান, সদস্য আলা উদ্দিন সিদ্দিকী, শওকত হোসেন জনি, আব্দুল কাদের, এ এইচ আল হেলালী,শাহরিয়ার তারেক প্রমূখ ।

আলোচনা সভা শেষে ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর এবং প্রবাসীদের সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কমিউনিটি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শামচুজ্জামান নাইম।


এ ক্যটাগরির আরো খবর..