× Banner
সর্বশেষ
নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে ‘ন্যাশনাল হেলথ কার্ড’ চালু করছে সরকার – আইসিটি মন্ত্রী মাদারীপুরে মানবপাচারচক্রের সক্রিয় সদস্য ১৫ মামলার আসামি জুলহাস গ্রেফতার

পাইকগাছায় দিনব্যাপী কুরআন, ক্বিরাত-ইসলামী সংগীত প্রতিযোগীতা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

admin
হালনাগাদ: শুক্রবার, ২৪ জুন, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় আলহেরা ইসলামী প্রি-ক্যাডেট একাডেমী, রাড়–লী পশ্চিমপাড়া বায়তুল হামদ জামে মসজিদ, আলহেরা নূরানী হিফজ মাদরাসা ও এতিমখানার দ্বিতীয় সদস্য সম্মেলন হিফযুল কুরআন, ক্বিরাত ও ইসলামী সংগীত প্রতিযোগীতা, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল- ২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

রাড়–লী পশ্চিমপাড়া বায়তুল হামদ জামে মসজিদ চত্ত্বরে বৃহস্পতিবার সকালে রাড়–লী ইউনিয়নের ২০১৬ সালের এসএসসি/দাখিল, জিপিএ-৫ প্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এরপর বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে হিফযুল কুরআন, ক্বিরাত ও ইসলামী সংগীত বিষয়ের উপর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দুপুরে বিশিষ্ট ওলামায়ে কেরামগণ বয়ান পেস করেন। এরপর বিকালে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী ১৮ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সবশেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলহেরা ইসলামী প্রি-ক্যাডেট একাডেমী, রাড়–লী পশ্চিমপাড়া বায়তুল হামদ জামে মসজিদ, আলহেরা নূরানী হিফজ মাদরাসা ও এতিমখানার সভাপতি ও শিশু বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজীর সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, রাড়–লী ক্যাম্প পুলিশের ইনচার্জ নূরুল ইসলাম, কমলাপুর মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওঃ আকবার হোসাইন, আলহাজ্ব হাফেজ মাওঃ আতাউর রহমান,  ধুলিহর মাদরাসার সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক। বক্তব্য রাখেন হাফেজ জাহিদুল ইসলাম, মোঃ শহীদুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান ও ক্বারী কামাল হোসেন সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মোঃ আজিজুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..