প্রধানমন্ত্রীর হাতে এসএসসির ফলের অনুলিপি দিলেন শিক্ষামন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ  ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ রোববার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়। পরে ডিজিটাল পদ্ধতিতে প্রধানমন্ত্রী ফলাফল উদ্বোধন করেন।  দুপুর দুইটার পর ফলাফল জনসাধারণের কাছে উন্মুক্ত হবে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসময় জানান।  এসময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এবারের এসএসসি পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ জন এবং ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন। গেলো ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।