× Banner

ডেস্ক

প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে নারীরা সব ক্ষেত্রে অবদান রাখছে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
উই সামিট ২০২২

আমি একটি স্লোগান দেখলাম আমরা নারী, আমরা পারি’, আসলেই তাই, নারীরা সব ক্ষেত্রে অনেক এগিয়েছেন। সরকারেও সচিব, বিচারপতি, শিক্ষাসহ সব সেক্টরে আজ নারীরা ভূমিকা রাখছেন। এটা কারও দয়ায় হয়নি, সবাই তাদের যোগ্যতায় এসেছেন। কিছু ধর্মান্ধরা মিথ্যা অপব্যাখ্যা দিয়ে নারীদের পিছিয়ে রাখতে চেয়েছিলেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণে নারীরা আজ সব ক্ষেত্রে অবদান রাখছেন। বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি।

শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উই সামিট ২০২২-এর উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগে কোথাও মায়ের নাম লিখতে হতো না, এখন সব কাজে মায়ের নাম লিখতে হয়। এটা থেকে বুঝা যায় প্রধানমন্ত্রী যথাযথভাবে নারীদের মূল্যায়ন করে যাচ্ছেন। নারীদের ক্ষমতায়নের জন্য একক চেষ্টার পাশাপাশি সম্মিলিত চেষ্টায় নারীরা আগামীতে আরও এগিয়ে যাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

দেশের নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় কমিউনিটি উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট উইয়ের মাধ্যমে দেশে প্রায় ৪ লাখ নারী উদ্যোক্তা হয়েছেন। আর এ নারী উদ্যোক্তাদের নিয়েই প্রতিবছর উইয়ের চমৎকার আয়োজন উই সামিট, দেশের নারী উদ্যোক্তাদের এক অনন্য মিলনমেলা। প্রায় ১৩ লাখ সদস্যের এ ফেসবুক গ্রুপ গত ২০১৭ সাল থেকে কাজ করে যাচ্ছে নারী উদ্যোক্তা সৃষ্টিতে।


এ ক্যটাগরির আরো খবর..