বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য তাঁদের এক দিনের বেতনের সমপরিমাণ ১০ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সিলেটসহ বাংলাদেশের বিস্তীর্ণ উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গত জনগণের সহায়তা করতে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এ অর্থ জমা দেওয়ার মাধ্যমে দুর্গত এলাকার মাঠপর্যায়ে সেনাবাহিনীর সদস্যদের সক্রিয় ভূমিকার পাশাপাশি মহৎ উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলেন।