প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম দিনের বৈঠক বিএনপির

প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম দিনের বৈঠক বিএনপির

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শনিবার থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, তৃতীয় দফার রাজনৈতিক আলোচনার প্রথমদিন বিএনপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ শুরু হচ্ছে। শনিবার আড়াইটার সময় প্রথম আলাপ শুরু হবে। সেদিন বিএনপি থাকবে। এরপর আরও প্রধান কিছু রাজনৈতিক দল থাকবে।

তিনি আরও বলেন, বিএনপি ছাড়া আরও বেশ কিছু দল সেদিন উপস্থিত থাকবে। আড়াইটা থেকে একটানা মিটিং চলবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে এসব মিটিং এক সপ্তাহের বেশি সময় ধরে চলবে বলেও উল্লেখ করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।