× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

প্রথমবারের মত বিজিবিতে নারী সৈনিকের কাজ শুরু আজ

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ আজ বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবিতে প্রথমবারের মতো ৯৭ জন নারী সৈনিক তাদের প্রশিক্ষণ শেষ করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিবিসিকে বলছিলেন এই নারী সৈনিকেরা মূলত বিভিন্ন চেকপোস্ট ও বিভিন্ন অভিযানের দায়িত্বে থাকবেন।

আজিজ আহমেদ বলেন, “সীমান্তে বিভিন্ন চেকপোস্টে যেদিক দিয়ে বৈধভাবে মানুষ আসা যাওয়া করে সেখানে কোনও সন্দেহভাজন নারীকে দেখলে তাকে তল্লাশিতে মাঝেমধ্যেই বিড়ম্বনায় পড়তে হয়। সেখানে এখন নারী সৈনিকরা কাজ করবে”।

“এছাড়া সীমান্তের যেসব এলাকা দিয়ে চোরাচালানকারীরা নারীদের ব্যবহার করে সেসব এলাকায় তল্লাশিতেও কাজ করবে নতুন নিয়োগপ্রাপ্ত এই নারী সৈনিকরা”-বলেন আজিজ আহমেদ। তবে সীমান্ত পাহাড়ার কাজগুলোতে এখনই তাদের নিয়োজিত করা হচ্ছে না বলে জানান বিজিবি মহাপরিচালক।

মেজর জেনারেল আজিজ আহমেদ আরো বলেন, “কোনও অভিযানে গেলে সেখানে অন্যদের সাথে নারী সৈনিকরাও থাকবে। এছাড়াও বিভিন্ন হাসপাতালগুলোতে মেডিক্যাল এসিস্টেন্ট হিসেবে তাদের নিয়োগ দেয়া হবে”। নানান ক্ষেত্রে পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় এদের নিয়োগ দেয়া হবে বলে জানান বিজিবির মহাপরিচালক।


এ ক্যটাগরির আরো খবর..