× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
সৌদি গেলেন ধর্মমন্ত্রী

উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম সরকারি সফর।

আজ বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেন তিনি।

সৌদি হজ ও উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর আমন্ত্রণে তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে এ সফরে গেলেন তিনি। আগামী ৩০ মার্চ হতে ১ এপ্রিল ২০২৬ পর্যন্ত মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে।

উমরাহ যাত্রীদের সেবা উন্নত করা এবং অধিক সংখ্যক উমরাহ যাত্রী ও ভিজিটরদের ধর্মাচার পালনে সহায়তা প্রদানের লক্ষ্যে এই সভা আয়োজন করেছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়।

মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সউদের পৃষ্ঠপোষকতা ও উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হবে।

এ সফরে ধর্মমন্ত্রী উমরাহ ফোরামের সভায় অংশগ্রহণ ছাড়াও সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে পৃথক বৈঠকে মিলিত হবেন। তিনি এবছরের হজ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সাথে পর্যালোচনা সভায় অংশ নিবেন। এছাড়া, বাংলাদেশি হজযাত্রীদের আবাসনের জন্য ভাড়াকৃত হোটেল পরিদর্শন করবেন ধর্মমন্ত্রী। আগামী ৫ এপ্রিল দেশে ফিরবেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..