প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

মোঃমাসুদুর রহমান, বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাজু আহম্মেদ (৪৫) নামে এক লম্পট যুবককে আটক করেছে পুলিশ।

 

অভিযুক্ত রাজু উপজেলার পান্তপাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে।

 

নির্যাতনের শিকার ওই কিশোরীর বড় ভাই জানান, তার প্রতিবন্ধী বোন রোববার সকালে বাড়ির সমনে বসে খেজুর পাতা দিয়ে পাটি বুনছিল। এসময় রাজু তাকে জোর করে পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে।

 

এলাকার কয়েকজন ঘটনাটি দেখে রাজুকে ধাওয়া করলে সে পালিয়ে যায়। পরে থানায় লিখিত অভিযোগ করা হলে শার্শা থানার পুলিশ রাতেই তাকে আটক করে।

 

শার্শা থানার ওসি (তদন্ত) তাসমিম জানান, ভিকটিম পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই ধর্ষক রাজু আহম্মেদকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। তাকে আদালতে হস্তান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।