× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকৃত লেখক সর্বদা রাজনীতি দুর্নীতির বিরুদ্ধে

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ মে, ২০১৯

প্রকৃত লেখকদের রাজনীতি দুর্নীতির বিরুদ্ধে যাবে। আর তাই প্রকৃত লেখকদের রাজনীতিরও কোন বিকল্প নাই। দেশে সকল অন্যায় আর অপরাধের বিরুদ্ধে লেখকদের অবস্থান যেমন আছে, তেমন রাজপথেও থাকবে বলে আমরা-নতুনধারা বিশ্বাস করি। বলেছেন জাতীয় সাংস্কৃতিকধারার সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় বক্তারা।
আজ রবিবার বিকেল ৪ টায় সাউন্ডবাংলা কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক ধারার সভাপতি চঞ্চল মেহমুদ কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত পল্টনাড্ডায় বক্তারা উপরোক্ত কথা বলেন।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার কবি ইদ্রিস সরকার। বিশেষ অতিথি ছিলেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার আহমেদুল কবির খান কিরণ, আলতাফ হোসেন রায়হান, মহাসচিব হাসিবুল হক পুনম, সেভ দ্য রোড ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু বকর রতন ও সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার। লেখা পাঠ করেন কবি গোলাম ওয়াজেদ সরকার রানা, ইউসুফ খান, সাইদ খান সবুজ, কবি এম এ মামুন বাবুল,  সেভ দ্য রোড-এর সদস্য আকরাম হোসাইন হিমেল, অনলাইন প্রেস ইউনিটির সদস্য কবির হোসাইন, রিয়াজুল ইসলাম, নাহিদ হাসান, সোহানুর রহমান সোহাগ, মো. রাশেদ প্রমুখ।
পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের হাতে প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা থেকে প্রকাশিত কথাশিল্পী রুহুল আমিন বাচ্চু রচিত এবং কথাশিল্পী শান্তা ফারজানা অনূদিত My Corpse তুলে দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..