× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

ডেস্ক

পোপ ফ্রান্সিস হাসপাতাল ছাড়ছেন

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩
pop francic

ব্রঙ্কাইটিসের চিকিৎসার জন্য তিন রাত হাসপাতালে থাকার পর পোপ ফ্রান্সিস শনিবার হাসপাতাল ত্যাগ করবেন এবং ফেরার পর তিনি খ্রিস্টীয় ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহের প্রস্তুতি শুরু করবেন। ৮৬ বছর বয়সী পোপকে শ্বাসকষ্টের কারণে বুধবার রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। তবে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর তার অবস্থার উন্নতি হয়েছে।

ভ্যাটিকান প্রকাশিত এক ভিডিও ফুটেজে পোপকে শুক্রবার হাসপাতালে শিশুদের ক্যান্সার ওয়ার্ড পরিদর্শন করতে এবং তাদের হাতে চকলেট ইস্টার এগ তুলে দিতে দেখা গেছে । ৭ দিনের বাচ্চা  ছেলেকে বাপ্তিস্ত হিসাবে বরণ করেন। ভ্যাটিকানের মুখপাত্র ম্যাটিও ব্রুনি বলেছেন, ফ্রান্সিস শুক্রবার হাসপাতালের ১০ তলায় ব্যক্তিগত  পোপ স্যুটে কাজ করেছেন এবং সংবাদপত্র পড়েন। বৃহস্পতিবার রাতে হাসপাতালের কয়েকজন কর্মীদের সঙ্গে পিৎজা খেতেও অংশ নিয়েছেন।

মুখপাত্র বলেন, শনিবার আর্জেন্টাইন পোপ হাসপাতাল ছাড়বেন বলে আশা করা যাচ্ছে। হাসপাতাল থেকে ফিরে তিনি সেন্ট পিটার্স স্কয়ারে ‘পাম সানডে’ গণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। ‘পাম সানডে’ অনুষ্ঠানটি পবিত্র সপ্তাহের সূচনাকে চিহ্নিত করে, যা ইস্টারে শেষ হয়।

২০২১ সালে জেমেলিতেও কোলন সার্জারির পর এটি ছিল ফ্রান্সিসের দ্বিতীয়বাররে হাসপাতালে ভর্তি হওয়া। গত এক বছরে তাঁর ক্রমবর্ধমান স্বাস্থ্য সমস্যাগুলি ব্যাপক উদ্বেগের জন্ম দেয়ায় তিনি সারাজীবন চাকরিতে থাকার পরিবর্তে অবসর নেওয়াকে বেছে নিতে পারেন বলে জল্পনার উদ্রেক হয়। শুক্রবার সেন্ট পিটার্স স্কোয়ারে দর্শনার্থীরা পোপের উন্নতিতে স্বস্তি প্রকাশ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..