× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

‘পোকেমন’ যুদ্ধবিরোধী প্রচারে

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মানবিক আবেদন নিয়ে হাজির হয়েছে একদল সিরিয়ান শিশু। সিরিয়ার বিভিন্ন যুদ্ধক্ষেত্রে এসব শিশুর বাস। তারা চায়, বিশ্বব্যাপী যুদ্ধের যে দামামা চলছে, সেটা বন্ধ হোক। শান্তি ফিরে আসুক তাদের শহরগুলোতে।

সিরিয়ার বিভিন্ন শহরের শিশুরা তাই পোকেমনের ছবি নিয়ে প্ল্যাকার্ড ধরে বিশ্ববাসীর কাছে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছে। অনুরোধ জানিয়েছে, তাদের যুদ্ধের এই সহিংসতা থেকে রক্ষার।

রেভলিউশনারি ফোর্সেস অব সিরিয়া মিডিয়া অফিস (আরএফএস) নামে একটি অনলাইন নিউজ সার্ভিস সিরিয়ান শিশুদের এসব ছবি শেয়ার করেছে। সিরিয়ান শিশুদের হাতের এসব প্ল্যাকার্ডে লেখা রয়েছে, ‘আসুন, আমাকে রক্ষা করুন।’ এ খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক দি ইনডিপেনডেন্ট ও দ্য গার্ডিয়ান।

এসব শিশু বাস করে সিরিয়ার হামা ও ইদলিব শহরে। সেখানেই তোলা হয়েছে ছবিগুলো। গত কয়েক বছরে এসব এলাকায় দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারী ও বিরোধীদের মধ্যে যুদ্ধ চলছে।

টুইটারে শেয়ার করা আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়ির সামনে বসে আছে এক শিশু। সে যেমন কাঁদছে, তেমনি তার পাশের পোকেমনটিও কাঁদছে।

ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে ছবিগুলো। তুরস্কভিত্তিক আরএফএসের বিভিন্ন প্রতিবেদক সিরিয়ার যুদ্ধক্ষেত্রে কাজ করেন।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ‘মিডিয়ায় যেভাবে ফলাও করে পোকেমন গো-এর খবর প্রচারিত হচ্ছে, সেভাবে যুদ্ধক্ষেত্রের মানুষের অসহায়ত্বের খবর আসছে না। তাই আমরা পোকেমন গো গেমটি কাজে লাগিয়ে যুদ্ধবিরোধী প্রচার শুরু করেছি। আমাদের মূল উদ্দেশ্য সবাইকে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং সিরিয়ায় যুদ্ধ বন্ধের জন্য সবাইকে সচেতন করা।’

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ২১ হাজার ৫০০ বারের বেশিবার ছবিগুলো শেয়ার দেওয়া হয়েছে। ২০১১ সাল থেকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তাঁর বিরোধীদের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে কয়েক লাখ মানুষ হতাহত হয়েছে, বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে আরো অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..