× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

পেনাল্টিতে ব্যর্থ রোনালদো, হেরেছে পর্তুগাল

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০১৬

ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি মিসের মাশুল দিতে হয়েছে পর্তুগালকে। ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছে রিয়াল তারকা রোনালদোর পর্তুগাল।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি নিতে পর্তুগিজদের মাঠে বুলগেরিয়া আতিথ্য নেয়। অপরদিকে, চলতি বছর ইউরো চ্যাম্পিয়নশিপের আসরে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পায় রোনালদো বাহিনী।

তবে, মার্সেলিনহোর একমাত্র গোলে হারের লজ্জা পেতে হয় পর্তুগালকে। ম্যাচের ১৯তম মিনিটে গোলটি করেন এই ব্রাজিলিয়ান। ৩১ বছর বয়সে বুলগেরিয়ার হয়ে অভিষিক্ত ম্যাচেই গোলের দেখা পান মার্সেলিনহো।

খেলার ৬৯তম মিনিটে পেনাল্টির সুযোগ থেকে গোল করতে ব্যর্থ হন ‘পেনালদো’ খ্যাত রোনালদো। এ মৌসুমে রিয়ালের হয়েও তিনবার পেনাল্টির সুযোগ থেকে গোল আদায় কর নিতে পারেননি রোনালদো। ম্যাচের বাকি সময়ে দেশের হয়ে ১২৪ ম্যাচ খেলা রোনালদোর সঙ্গে গোলের দেখা পাননি ৯৩ ম্যাচ খেলা নানি, ৮৪ ম্যাচ খেলা ব্রুনো আলভেজ-পেপেরা।

 


এ ক্যটাগরির আরো খবর..