× Banner
সর্বশেষ
বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ

 নোয়াখালী প্রতিনিধি

পেটের ভিতর ৭২ পুঁটলি ইয়াবা, নারী গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
iaba case

নোয়াখালীতে এক নারীর পেট থেকে ৩ হাজার ২৪০টি ইয়াবা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

গ্রেফতার সীমা আক্তার (২২) কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইটকং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া গ্রামের ইসমাইল হোসেন ওরফে শাহ আলমের স্ত্রী।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজী পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, একজন নারী মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে নোয়াখালী সদর উপজেলায় আসছে। এমন খবরের ভিত্তিতে গতকাল সোমবার বিকেলে জেলার বেগমগঞ্জের হাজী পাড়া এলাকায় অভিযান চালানা হয়। অভিযানে উপজেলার লাইফ কেয়ার হসপিটাল সংলগ্ন হাজী পাড়া থেকে মাদক কারবারি সীমা আক্তারকে আটক করা হয়। পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার পেটে ইয়াবা রয়েছে। তাৎক্ষণিক তাকে জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ওষুধ সেবনের মাধ্যমে ৭২টি পুঁটলি ইয়াবা তার পেট থেকে উদ্ধার করা হয়। প্রতি পুঁটলিতে ৪৫পিস করে ৩ হাজার ২৪০পিস ইয়াবা উদ্ধার করা হয় তার পেট থেকে। সে বিশেষ কায়দায় পেটে করে টেকনাফ থেকে ইয়াবা এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করত।

সহকারী পরিচালক মো. আবদুল হামিদ আরো জানান, এ ঘটনায় ২ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় সীমাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..