× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

পিআইডি

পৃথিবীব্যাপী দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের মেধাসম্পদ -মোস্তাফা জব্বার

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
হুয়াওয়ে বাংলাদেশ একাডেমির উদ্বোধন

বাংলাদেশের মেধাসম্পদ আজ পৃথিবীব্যাপী দৃষ্টান্ত স্থাপন করেছে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সফলতার হাত ধরে প্রযুক্তিতে ৩২৪ বছর পিছিয়ে থাকা দেশ এখন পৃথিবীর কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পঞ্চম শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল যুগের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকারের পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ ঢাকায়  চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের নলেজ শেয়ারিং সেন্টার ‘হুয়াওয়ে বাংলাদেশ একাডেমি’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ খলিলুর রহমান, বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং এবং হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুনফেং বক্তৃতা করেন।

মন্ত্রী বলেন, আইটিইউ ও ইউপিইউ-এর সদস্যপদ অর্জন, টিএন্ডটি বোর্ড গঠন এবং বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সযত্নে সে বীজকে চারা গাছে এবং গত ১৪ বছরে তা বিরাট মহিরুহে রূপান্তর করেছেন। তিনি বলেন, বাংলাদেশ পৃথিবীর প্রথম ডিজিটাল কর্মসূচি ঘোষণাকারী দেশ। মন্ত্রী দেশে ডিজিটাল প্রযুক্তি বিকাশে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে ঢাকায় হুয়াওয়ের নলেজ সেন্টার চালু দেশের জন্য

অত্যন্ত গৌরবের বলে উল্লেখ করেন। কম্পিউটারে বাংলা ভাষার এই উদ্ভাবক হুয়াওয়েকে ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন ও বিকাশের সেন্টার অভ্ এক্সিলেন্স উল্লেখ করে বলেন, ডিজিটাল প্রযুক্তির রিসার্চ ও ডেভেলপমেন্টে হুয়াওয়ের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি সুইজারল্যান্ডে বিশ্ব মেধাসত্ত্ব সংস্থা (ডব্লিউআইপিও) পরিদর্শনের

সময় প্রতিষ্ঠানটির সাথে অভিজ্ঞতা বিনিময়কালে অর্জিত ধারণা তুলে ধরে বলেন, সারা দুনিয়ায়

প্যাটেন্ট রেজিস্ট্রেশনের জন্য যে আবেদন জমা পড়েছে তার প্রায় দেড় গুণ বেশি আবেদন হুয়াওয়ে একাই করেছে। মন্ত্রী বাংলাদেশে হুয়াওয়ের প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার জন্য হুয়াওয়েকে ধন্যবাদ জানান।

এর আগে মন্ত্রী হুয়াওয়ে বাংলাদেশ একাডেমির উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..