পূর্ণ মন্ত্রীত্ব পাচ্ছেন নারায়ন চন্দ্র চন্দ, আরো তিন জনের ডাক

বিশেষ প্রতিবেদকঃ   বর্তমান আওয়ামীলীগ সরকারের শেষ সময়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে বঙ্গভবনে ডাক পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা নারায়ণচন্দ্র চন্দ। ডাক পড়েছে লক্ষ্মীপুরের সাংসদ শাহজাহান কামালেরও।

আজ সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম তাঁদের ফোন করে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক মারা যান। এরপর থেকে তার পদটি শূন্য রয়েছে।

প্রতিমন্ত্রী নারায়ণচন্দ্রকে সেই দায়িত্বই দেওয়া হচ্ছে বলে আভাস পাওয়া গেছে।

নারায়ণচন্দ্র সংবাদ মাধ্যমকে জানান, তাকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছে।

আর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য কেরামত আলীকে প্রতিমন্ত্রী করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। তবে ঠিক কোন দায়িত্ব দেওয়া হচ্ছে, মঙ্গলবার শপথের পরই তা স্পষ্ট হবে।

এছাড়া আরো দু’একটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী রদবদল হচ্ছে বলে জানা গেছে। এদিকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারকেও ডাকা হয়েছে। তাকে টেকনোক্র্যাট কোটায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।