× Banner
সর্বশেষ
উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা

পূজোর সময় নৃত্যকরতে বাধা দেওয়ায় হিন্দু যুবক খুন

admin
হালনাগাদ: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

সনাতন সম্প্রাদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমীর দিনে সংখ্যাগুরু দুর্বৃত্তদের নৃত্য করতে বাধা দেওয়ার জের ধরে ছুরিকাঘাতে যুবককে খুন।

গত ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার সন্ধ্যা অনুমান ০৭.৩০ মিনিটের সময় ঢাকা জেলার দক্ষিন কেরানিগঞ্জ থানার শুভাড্যা কাচারী পাড়া জেলে পাড়ায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানান, শারদীয় বিজয়া দশমীতে মন্দিরের আঙ্গিনায় কিছু বাহিরের লো্ক নাচানাচি করতে চাইলে উপস্থিত লোকজন নাচানাছি করতে বারন করে এবং তাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেয়। তাহারই জের ধরে  মো মামুন (৪২), মোঃ রবিন (২২), সাব্বির (২১), মো রাসেল (২০), মোঃ রাব্বি (২২), মোঃ সুমন (১৯) সহ আরও ১৫/২০ জন মিলে শুভড্যা কাচারী পাড়া নিবসী মৃত কেতু চাঁদ মণ্ডলের পুত্র অন্তর মণ্ডল(২০)কে নিকটস্থ বুড়ীর দোকানের সামনে মৌজা নং ৪৩৩ রাস্তায় ছুড়িকাঘাত করে রক্তাক্ত অবস্থায় রেখে চলে যায়।

স্থানীয় লোকজন দেখে রক্তাক্ত অবস্থায় অন্তর মণ্ডলকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পর ০৮.০০ ঘটিকার সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

অখিল চন্দ্র মণ্ডল (৭০) (০১৬৭৬৫৫৮৮৩৪) বাদী হয়ে ঢাকা দক্ষিন কেরানিগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে মামলা নং ৩১/৩৪৭ তারিখ ১২.১০.২০১৯ ধারা ৩০২/৩৪ দণ্ড বিধি দায়ের করেছেন।

বাংলাদেশ মাইনরিটি ওয়াচের পক্ষে রবীন্দ্র ঘোষ, এড সুমন কান্তি দাস, প্রদীপ দাস, তন্ময় দাস মহন্ত, মিজানুর রহমান সহ আরও ৩/৪ জন মানবাধিকার কর্মী ঘটনাস্তল পরিদর্শন করে, মৃত অন্তর মন্ডলের অভিভাবকদের সঙ্গে কথা বলে। কান্না বিজড়িত কন্ঠে আবাল বৃদ্ধবনিতা, মহিলা পুরুষ হাত তুলে প্রশাসনের নিকট এই হত্যার বিচার দাবী জানান।

পরে মাইনরিটি ওয়াচের নেতৃবৃন্দ দক্ষিন কেরানিগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ মোঃ শাহজামালের সঙ্গে সাক্ষাৎ করেন। অফিসার-ইন-চার্জ বলেন, তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তারা হল ১) মোঃ মামুন ২) মোঃ রুদ্র ৩) মোঃ রাব্বি এবং অপর আসামী্রা পলাতক আছেন। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..