× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় পৌছে দেওয়াই আমাদের লক্ষ্য–ডিআইজি শফিকুল ইসলাম(বিপিএম)

admin
হালনাগাদ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

ঝালকাঠি প্রতনিধিঃি পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকার জন্য পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। রোববার বিকেলে পুলিশ লাইন্সের ড্রিল সেডে মাদক ব্যবসায়ী/সেবীদের আত্ম সমর্পণ ও পুনর্বাসন কমিউনিটি পুলিশিং এবং জঙ্গীবাদ বিরোধী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

ডিআইজি শফিকুল ইসলাম আরো বলেন যারা (৬৪ জন) আত্ম সমর্পণ করছেন তাদেরকে সন্মানিত করা হলো তবে পুনরায় যদি মাদকের সাথে জড়িত হন তাহলে তার আশ্রয়স্থল হবে কারাগারে। আপরদিকে জেলার আইনজীবিদের কাছে তার আহবান মাদকের মামলাগুলো যদি লিগ্যাল এইডের মাধ্যমে পরিচালনা করা যায় তাহলে মাদক থেকে সকলেই দুরে থাকবে কারন মাদক মামলা চালাতে তাদের অনেক অর্থের প্রয়োজন হয় তাই এই বিশাল ব্যয় বহনের লক্ষে পুনরায় মাদকের সাথে কোন না কোন ভাবে জড়িত হচ্ছে। সবশেষে ডিআইজি বলেন মাদক এর সাথে কোন ভাবে সম্পৃক্ত থাকলে তার স্থান হবে কারাগারে।

এই সভার আগে দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি মাদক বিরোধী সাইকেল র‌্যালি বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। ডিআইজি মোঃ শফিকুল ইসলাম এ সাইকেল র‌্যালির শুভ উদ্বোধন করেন। পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোঃ ইখতিয়ারুল ইসলাম মল্লিক, জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি ও জেলা আইনজীবি সমিতি’র সভাপতি এড আঃ মান্নান রসুল পিপি, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সুলতান হোসেন খান।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এম এম মাহমুদ হোসেন, রাজাপুর সার্কেল এএসপি মোজাম্মেল হোসেন রেজা, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনির উজ্জামান, কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন ও লিটন নকীব এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্ধ উপস্থিত ছিলেন। পরে আত্মসমর্পণকারীদের মধ্যে ৫ জনকে সেলাই মেশিন দেন ডিআইজি মোঃ শফিকুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..