× Banner
সর্বশেষ
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই

পুলিশের সহযোগিতায় আমেলা বেগম খুঁজে পেল নিজ ঠিকানা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: আমেলা বেগম (৯০) গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা থেকে এসেছিল ফরিদপুরের আটরশী ওরস মাহফিলে। গত ১২ ফ্রেরুয়ারি ওরস থেকে তিনি নিজ ঠিকানা হারিয়ে ফেলে চলে আসেন ঝিনাইদহের কালীগঞ্জে।

বাড়ির ঠিকানাও তিনি সঠিক করে বলতে পারছিলেন না। অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তিনি ফিরে পেয়েছেন নিজ ঠিকানা। গত ১৯ ফেব্রুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ তার পরিচিত জনের কাছে ওই বৃদ্ধা নারীকে তুলে দেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গত কয়েকদিন ধরে ওই বৃদ্ধা নারী থানার পাশে ঘুরাঘুরি করছিল। তিনি ঠিকমত কথাও বলতে পারেন না। তার ঠিকানা কি তাও বলতে পারছিলেন না। অবশেষে তিনি বলেন, তাদের চেয়ারম্যানের নাম লুৎফর রহমান।

সে তথ্যানুসন্ধান চালিয়ে পুলিশ গাজীপুর জেলার  কালীগঞ্জ পৌরসভার মেয়র লুৎফর রহমানের সাথে যোগাযোগ করার পর তার ঠিকানা পাওয়া যায়। মেয়র ওই বৃদ্ধা নারীকে চিনেন এবং তিনি সেখান থেকে আমেলা বেগমের পরিচিত জন মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে পাঠান। শুক্রবার (১৯ ফ্রেরুয়ারি) সন্ধ্যায় মিজানুর রহমানের কাছে বৃদ্ধা আমেলা বেগমকে তুলে দেন পুলিশ। আমেলা বেগম গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার উত্তরগাউ গ্রামের মৃত শুকুর মাহমুদের স্ত্রী।

গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভা মেয়র লুৎফর রহমান এ প্রতিবেদককে বলেন, ফরিদপুরে ওরসে যেয়ে আমেলা বেগম হারিয়ে যান। আমি ওই বৃদ্ধা মহিলাকে চিনি। তাকে কালীগঞ্জ থানা থেকে আনার জন্য মিজানুর রহমান নামেক একজনকে পাঠিয়েছি। এ ব্যাপারে তিনি থানার ওসির সাথেও কথা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..