× Banner
সর্বশেষ
৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত  সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা: একাধিক সীমান্তে শতাধিক মানুষকে ঘিরে জটিল পরিস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু, ১৫ জুন বাজেট পাসের লক্ষ্য আজ ৭ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুন (২৩ জ্যৈষ্ঠ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে কালীগঞ্জে সড়কে একের পর এক দূর্ঘটনায় আহত -২৫; এগিয়ে আসেনি উপজেলা প্রশাসন বিপদ দেখেও ফিরে গেল ফায়ার সার্ভিস কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্স সিরাপসহ দুজন আটক নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

পুলিশের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না

admin
হালনাগাদ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ মহাসড়কে গরুবাহী ট্রাকে পুলিশ চাঁদাবাজি করলে তা বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজি) মো. মোখলেসুর রহমান। পুলিশ সদর দফতরে রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন কর হয়। মোখলেসুর রহমান বলেন, ‘দুই একজন পুলিশ সদস্যের জন্য সমগ্র পুলিশ বাহিনীকে কলঙ্কিত করা যাবে না। যদি কোনো পুলিশ সদস্যের ওপর চাঁদা নেওয়ার নির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে সাময়িক বরখাস্ত, বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘পুলিশের এ ধরনের কর্মকান্ড নজরদারি করতে ইন্টেলিজেন্স এবং ফিল্ড কমান্ডাররা নিয়োজিত রয়েছেন। তারা এসব বিষয় পর‌্যবেক্ষণ করছেন। সংবাদ সম্মেলনের অন্যান্যের মধ্যে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এমপিআর) মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..