× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

মটর সাইকেলে ধাক্কা লাগায় ঝিনাইদহ নলডাঙ্গা পুলিশ সদস্যকে অমানবিক মারপিট

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
পুলিশকে অমানবিক মারপিট

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদরের নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের কনস্টেবল শরিফুল ইসলাম(২১) মারাত্মক ভাবে আহত হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ নলডাঙ্গা ভ্যান স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। তিনি নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে দীর্ঘ ৫ মাস যাবত কর্মরত আছেন।

কনস্টেবল শরিফুল ইসলাম সকালে কালীগঞ্জ এটিএম বুথ থেকে টাকা তুলে আসার পথে নলডাঙ্গা স্ট্যান্ডে আসলে অপর দিক থেকে আসা পাইকপাড়া গ্রামের মোক্তার ড্রাইভারের ছেলে পশু চিকিৎসক সেতুর সাথে মটর সাইকেলে ধাক্কা লাগে। কথা কাটাকাটির এক পর্যায়ে মুদি দোকানদার পাইকপাড়া গ্রামে মৃত কাক্কুর ছেলে শাওন উত্তেজিত হয়ে পুলিশ সদস্য শরিফুলকে ধাক্কা দিলে পাকা রাস্তার উপর মাথা পড়ে।

নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি আব্দুল আলিম জানান, কনস্টেবল ও অন্য পুলিশ সদস্য টাকা তুলে আসার পথে অন্য মটর সাইকেলের সাথে ধাক্কা লাগে অতি উৎসাহি হয়ে দোকানদার শাওন তাকে রাস্তার উপর উঁচু করে ফেলে দেয় এবং বেদম মারপিট করেছে আমি এসপি, ওসি এবং তার পরিবারকে ঘটনাটি জানিয়েছি।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া বলেন, অভিযোগ পেয়েছি গ্রেফতারের জন্য আমরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মারাত্বক আহত অবস্থায় স্থানীয়রা তাকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে রোগীকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। জানা গেছে, পুলিশ সদস্য শরিফুল বমি করছে এবং কান দিয়ে রক্ত পড়ছে।


এ ক্যটাগরির আরো খবর..