× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যায় আওয়ামী লীগ জড়িত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ ‘বিএনপি নেতাদের জেলে রেখে কোনো নির্বাচন করা হলে তা দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না।’ তিনি দাবি করেছেন, ‘পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার সঙ্গে আওয়ামী লীগ ও তার দোসররাই জড়িত।’ বললেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বৃস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও  ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন খালেদা জিয়া। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘বিচারকরা স্বাধীনভাবে বিচার করতে পারলে নাইকো মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই সাজা পেতে হবে।’

সরকারের তীব্র সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘দেশের মানুষ এখন বিশ্বাস করে না বিচার বিভাগ বা বিচারকেরা স্বাধীনভাবে কাজ করতে পারে।’ তিনি অভিযোগ করেন, সরকার ও তার দোসরদের ছাড়া বাকিদের জন্য চলছে ভিন্ন বিচার।

খালেদা জিয়া আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এসবের সঙ্গে জড়িত সরকারের ঘনিষ্ঠরাই।’ ব্যাংকের অর্থ লুটের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘অর্থমন্ত্রী সাগর চুরির কথা স্বীকার করলেও এ বিষয়ে নির্বিকার সরকার।’

অবিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণকে দুঃশাসন থেকে মুক্তি দেওয়ার দাবি জানান খালেদা  জিয়া।


এ ক্যটাগরির আরো খবর..