× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে আড়পাড়াতে আগুনে ভ্যানচালকের গোয়ালঘর ও রান্না ঘর পুড়ে ছাই, দুই গর্ভবতী ছাগল ভস্মীভূত ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা পুত্রের উপর হামলার অভিযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৬ জুন, ২০২২
পিতা পুত্রের উপর হামলার অভিযোগ

বেনাপোলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা পুত্রর উপর হামলা করে  পিটিয়ে আহত করেছে। আহত পিতা পুত্র নাভারন বুরুজবাগান হাসপাতালে চিকিৎসাধীন আছে।
সোমবার সকাল ৮টার সময় বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর  গ্রামে এ ঘটনা ঘটে। আহত পিতা পুত্র হচ্ছে থানার রঘুনাথপুর গ্রামের মশিয়ার রহমান (৬৫) ও তার পুত্র মোরশেদ মল্লিক।
আহত মোরশেদ আলী জানায় গ্রামে ছোট একটি কালভার্ড তৈরীকে কেন্দ্র করে তাদের একই বংশের আজু মল্লিক, আজারুল মল্লিক ও সফিউল মল্লিক  রড, শাবল ও বাশের লাঠি দিয়ে তাদের বেধড়ক পিটিয়ে আহত করে। তার পিতা ওই কালভার্ডটি জনগনের সুবধিার্থে স্থানীয় চেয়ারম্যান এর নির্দেশনায় কাজ করতে গেলে আজু মল্লিকরা বাধা দেয়। তারা অন্য কোথাও ওই কালভার্ড করার জন্য নির্দেশ দেয়। এতে করে তার বাবার সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে তাদের মারধর করে।
মোরশেদ এর পরিবার বলে, অযথা তাদের মারধর করেছে। একটি কালভার্ড হলে জনগন ওই পথে যাতায়াত করতে পারবে। সকলের সুবিধা হবে। আর সেই কালভার্ড নির্মান করতে যেয়ে দুবৃত্তরা তাদের উপর হামলা করে।
এ বিষয় কোন মামলা হয়নি। তবে মোরশেদ বলে তারা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি যেয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করবে।


এ ক্যটাগরির আরো খবর..