× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

পিতা ও দুই পুত্রের জন্ম একই তারিখে : একই তিন; তিনই এক

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ মার্চ, ২০১৯

শরীয়তপুর প্রতিনিধি : ইংরেজী দৈনিক দি আওয়ার টাইমের শরীয়তপুর জেলা প্রতিনিধি, তরুন কবি ও সাংবাদিক মোঃ আল-আমিন (শাওন) এলএল.বি (৩৬তম) এবং তার দুই পুত্র জোনায়েদ আমিন (৮ম) ও জোবায়েদ আমিন-এর (৫ম) জন্মদিন ৫ মার্চ ২০১৯। কারণ, পিতা ও দুই পুত্রের জন্ম একই তারিখে, যথাক্রমে (৫/৩/১৯৮৩, ৫/৩/২০১১ ও ৫/৩/২০১৪ ইং)। তাই বলা যায়, “একই তিন, তিনই এক”। আর এ উপলক্ষ্যে সাংবাদিক শাওনের শরীয়তপুর জেলা শহরের ধানুকার (নিরিবিলি নগর) নিজ বাসভবন জোনায়েদ-জোবায়েদ ভিলায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়-স্বজন ও শুভাকাংখীদের উপস্থিতি কামনা করেছেন।

এদিকে, মোঃ আল-আমিন (শাওন) দীর্ঘ প্রায় এক যুগেরও বেশী সময় ধরে সাংবাদপত্রের সাথে জড়িত আছেন। তিনি সাংবাদিকতা পেশায় প্রথমে ঢাকায় ও পরবর্তীতে শরীয়তপুরে কর্মরত। দীর্ঘ দিনে তিনি জাতীয় দৈনিক দিনকাল, আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময়, গণজাগরণ, বাংলাদেশ সময়, দেশবাংলা, ঘোষণা, ইংরেজী দৈনিক দি আওয়ার টাইম, মুসলিম টাইমস, অনলাইন দৈনিক এফএনএস, আইএনবি, ঢাকানিউজ টোয়েন্টিফোর ডটকম, স্থানীয় দৈনিক রুদ্রবার্তা, দৈনিক হুংকার, সাপ্তাহিক শরীয়তপুর বার্তা, জাতীয় সাপ্তাহিক দেশের ডাক সহ বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইনে কাজ করছেন।

এছাড়া, তিনি (মোঃ আল-আমিন) হাস্যউজ্জ্বল ফোরাম (হাউফো)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম মহাসচিব, জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিটের আজীবন সদস্য, শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক, শরীয়তপুর সাংবাদিক সমিতি’র সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটি’র কোষাধ্যক্ষ, শরীয়তপুর প্রেসক্লাবের সদস্য, শরীয়তপুর জেলা পেশাজীবী সমন্বয় ফোরামের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ভালোবাসি ধানুকা’র আহবায়ক সহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে নানান ভাবে জড়িত আছেন।

এছাড়াও তিনি (মোঃ আল-আমিন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদারীপুর বঙ্গবন্ধু ল’ কলেজ থেকে এলএল.বি পাশ করে এ্যাডভোকেট মুহাঃ কামরুল হাসান ও শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি’র মাধ্যমে শরীয়তপুর জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছেন।

উল্লেখ্য, মোঃ আল-আমিন এর পিতা মোঃ আব্দুল জলিল হাওলাদার আইবিবিএল’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও মা কুলসুম একজন গৃহিনী। আর চার ভাই ও এক বোনের মধ্যে তিনি সকলের বড়। তার ভাই-বোন স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তার স্ত্রী রেহানা সুলতানা আখি শরীয়তপুর সরকারি কলেজে (বি.এ শেষ বর্ষের) ফল প্রত্যাশী ও নারীনেত্রী। তার বড় ছেলে জোনায়েদ আমিন পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (৩য় শ্রেণীতে) অধ্যয়নরত। তিনি তার ও পরিবারের জন্য দেশ-বিদেশের সকল আত্মীয়-স্বজন, শিক্ষক-গুরুজন, বন্ধু-বান্ধব এবং শুভাকাংখীদের দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন, আমিন।


এ ক্যটাগরির আরো খবর..