× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

পিকো প্রজেক্টরসহ লেনোভোর নতুন ট্যাব

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞানপ্রযুক্তি ডেস্ক: দেশের বাজারে এসেছে লেনেভো ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তির মাল্টিমিডিয়া সমৃদ্ধ ‘ইয়োগা ট্যাব ২প্রো’ মডেলের নতুন ট্যাবলেট পিসি।

লেনোভোর নতুন এই ট্যাবলেট পিসিটির ইন্টারনাল পিকো প্রজেক্টর, ডলবি হোম থিয়েটার ও জেবিএল স্পিকার সমৃদ্ধ মাল্টিমিডিয়া দেবে ঘরে বসেই সিনেমা দেখার আনন্দময় অনুভূতি।

ইয়োগা ট্যাব ২প্রো’র সাবউফার সহ জেবিএল স্পিকার স্পষ্ট ও জোরালো অডিও শোনার অনুভূতি প্রদান করে এবং এর ১৩.৩ ইঞ্চি (২৫৬০ বাই ১৪৪০) কিউএইচডি আইপিএস ডিসপ্লে দেবে অসাধারণ, নয়নাভিরাম ভিডিও দেখার  অভিজ্ঞতা।

এর উদ্ভাবনী ডিজাইনের ফলে ব্যবহারকারী একাধিক উপায়ে এটি ব্যবহার করতে পারবেন। মোডগুলো হচ্ছে: হোল্ড, টিল্ট, স্ট্যান্ড ও হ্যাঙ্গ। অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবে রয়েছে ১.৮৬ গিগাহার্জ গতির ইন্টেল অ্যাটম  জেড৩৭৪৫  ৪-কোর  প্রসেসর, ২ জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজ, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১.৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

৯৬০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি সমৃদ্ধ অত্যাধুনিক এই ট্যাব ১৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে সক্ষম। এছাড়াও এতে রয়েছে ফোরজি এলটিই সিম কানেক্টিভিটি।

৬০ হাজার ৫০০ টাকা মূল্যের লেনোভো ইয়োগা ট্যাব ২প্রো মডেলের ট্যাবলেট পিসি বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। ট্যাবলেট পিসিটিতে ১ বছরের বিক্রয়োত্তর সেবা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..